আসানসোল পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মৃত্যু
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন টিএমসি কাউন্সিলর এবং রানিগঞ্জ জোনের সিনিয়র তৃণমূল নেতা কাঞ্চন তিওয়ারি আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান তথা রানিগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, রাজ্য তৃণমূল সেক্রেটারি ভি. শিবদাসন দাসু, তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী, দিব্যেন্দু ভগত, ব্লক সভাপতি রূপেশ যাদব, শিক্ষক নেতা অশোক রুদ্র, মুকেশ যাদব, যুব নেতা মনোজ যাদব প্রমুখ। সৌমিত্র ব্যানার্জি, ববিতা দাস, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, শিল্পপতি বিজয় শর্মা, ফসবেকি সভাপতি আরপি খৈতান, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশনের সঞ্জয় তিওয়ারি প্রমুখ শোক প্রকাশ করেছেন।









ছাত্র রাজনীতির সময় থেকেই রানিগঞ্জে বাম বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন কাঞ্চন তিওয়ারি। তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাণীগঞ্জের ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২১ সালে অনুষ্ঠিত কর্পোরেশন নির্বাচনে তিনি পরাজিত হন। তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে ছিলেন।


- अंडाल में ECL की कोलियरी क्षेत्र में फिर धंसान, पुनर्वास और स्थायी समाधान की मांग को लेकर स्थानीय लोगों का प्रदर्शन
- অন্ডালে ইসিএলের কোলিয়ারি এলাকায় আবার ধস, পুনর্বাসন ও স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের
- विभिन्न मांगों को लेकर आसनसोल में डीआरएम कार्यालय पर ईस्टर्न रेलवे मेंस यूनियन का प्रदर्शन
- বিভিন্ন দাবিতে আসানসোলে ডিআরএম অফিসে ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের বিক্ষোভ
- রানিগঞ্জে আবাসন থেকে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ


