ইসিএলের সদর দফতরে টেণ্ডার বাতিলের বিরুদ্ধে গাড়ি চালক ও মালিকদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ইসিএলের ডিসেরগড় সাঁকতোড়িয়া সদর দফতরে টেণ্ডার বাতিলের বিরুদ্ধে গাড়ি চালক ও গাড়ি মালিকদের বিক্ষোভ। সোমবার ইসিএলের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ দখায় চুক্তিবদ্ধ গাড়ির চালক ও মালিকেরা। তাদের বক্তব্য ইসিএল চুক্তিবদ্ধ গাড়িগুলিকে তিনমাসের নোটিশে টেণ্ডার বাতিল করে বসিয়ে দিয়েছে। তাদের দাবি ইসিএলের এটি অমানবিক আচরণ। চুক্তিবদ্ধ গাড়িগুলির টেণ্ডার বাতিল করা যাবে না। যদি টেণ্ডার বাতিল করতে হয় তাহলে গাড়ি চালকদের অস্থায়ী শ্রমিক হিসাবেও চাকরি দিতে হবে।









এছাড়াও গাড়িগুলির টেণ্ডার কোনো ভাবেই এক বছরের আগে বাতিল করা যাবেনা। আর প্রয়োজনে নতুন গাড়ি চুক্তিবদ্ধ করতে হলে পুরানো গাড়ি মালিকদেরই সুযোগ দিতে হবে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, স্থানীয় বেকার ছেলেদের রোজগারের পথ বন্ধ করে ইসিএল অমানবিক আচরণ করছে। এর বিরুদ্ধে গাড়ির চালক ও মালিকেরা ইসিএলের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছে। ইসিএলের ম্যানেজম্যান্ট তথা পরিচালন কমিটি এই দাবিগুলি পূরণ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


- मुख्यमंत्री के उद्घाटन से पहले दुर्गापुर में पूजा पंडाल का पुलिस कमिश्नर ने किया निरीक्षण प्रवेश मार्ग, पार्किंग और सुरक्षा व्यवस्था का लिया जायजा
- মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে দুর্গাপুরে পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার খতিয়ে দেখলেন প্রবেশপথ, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা
- रूपनारायणपुर में बंद हिंदुस्तान केबल्स की जमीन पर नए उद्योग की संभावना, निरीक्षण के लिए दिल्ली और नवान्न के अधिकारियों की टीम पहुँची
- রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্পের সম্ভাবনা, পরিদর্শনে দিল্লি ও নবান্নের আধিকারিকদের দল
- तालाब भरने और अवैध निर्माण को लेकर CMO में शिकायत, निर्देश मिलने के बाद कुल्टी के BLRO कार्यालय की टीम ने किया निरीक्षण



