২২ শে শ্রাবণে কবিগুরুর ৮২ তম প্রয়াণ দিবস পালন আসানসোল পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ২২ শে শ্রাবণে মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস পালন করলো আসানসোল পুরনিগম। এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনে সামনে শ্রদ্ধাঞ্জলি পার্কে কবির মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, সিকে রেশমা সহ পুরনিগমের একাধিক কাউন্সিলর, পুরনিগমের ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।













রবীন্দ্র ভবনের ভেতরে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর জিটি রোডের টেগোর রোডে কবির মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মেয়র ও চেয়ারম্যান বলেন, প্রতি বছরের মতো এবারেও আসানসোল পুরনিগমের তরফে যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে।
মেয়র পারিষদ বলেন, এদিন বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনে ২২ শে শ্রাবণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিভিন্ন সংগঠনের তরফে সারাদিন ধরে নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২২ শে শ্রাবণ পালন করছে।
- আসানসোলে ভারী বৃষ্টিতে জল জমলো রাস্তায়, চরম ভোগান্তি সাধারণ মানুষের
- Indian Bank ने लोन वसूली के लिए संपत्ति पर लिया कब्जा
- বার্নপুরে বেআইনি নির্মাণ ভাঙা চলছে এবার কংগ্রেস ও সিপিএমের অফিসে সেল আইএসপির বুলডোজার
- ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষ,আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি,অগ্নিদগদ্ধ হয়ে মৃত্যু এক চালকের
- Burnpur में कांग्रेस-सीपीएम कार्यालय पर ISP बुलडोजर


