আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিস, নবরূপে পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যাোপাধ্যায়ঃ আসানসোলের এসবি গরাই রোডের সুকান্ত ময়দানে আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিসের পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের সংস্কার করা হলো। একইসঙ্গে পুর স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন রাখার জন্য নতুন করে ” কোল্ড চেন ” তৈরী করা হয়েছে। এর জন্য খরচ করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার মতো।
বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে নবরূপে পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের উদ্বোধন ফলক উন্মোচন করে ও ফিতে কেটে করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ, পুর স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মন্ডল, দুই বোরো চেয়ারম্যান রাজেশ ওরফে বান্টি তেওয়ারি ও ডাঃ দেবাশীষ সরকার সহ অন্যান্যরা।














এই প্রসঙ্গে মেয়র বলেন, আগে থেকেই আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিসে পুর স্বাস্থ্য আধিকারিকের অফিস ছিলো। কিন্তু তা অনেক পুরনো ও ভালো অবস্থায় ছিলোনা। কাজ করতে অসুবিধা হচ্ছিলো। এই কারণে তা ১০ লক্ষ টাকা খরচ করে নতুন করে সংস্কার করা হলো।
মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, এখানে ভ্যাকসিন রাখার জন্য একটা কোল্ড চেনও তৈরি করা হয়েছে। এরফলে কাজ করতে অনেক সুবিধা হবে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের ৫ টি আরবান স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। যা করা হচ্ছে একবারে বিনামূল্যে। তাই আমাদের আবেদন জ্বর হলে স্বাস্থ্য কর্মীদেরকে বলুন। তাদের সহযোগিতা করুন।
- डेटा रिचार्ज के पैसे और अतिरिक्त कार्य भत्ते की मांग को लेकर सालानपुर में आईसीडीएस कर्मियों का प्रदर्शन, सौंपा ज्ञापन
- ডেটা রিচার্জের টাকা ও অতিরিক্ত কাজের জন্য ভাতার দাবি সালানপুরে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি
- आसनसोल जिला अस्पताल में बच्चों के लिए “पोषण पुनर्वास केंद्र” शुरू, उद्घाटन किया नगर एवं शहरी विकास मंत्री ने
- আসানসোল জেলা হাসপাতালে শিশুদের জন্য ” পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ” উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
- आवाज़ का नमूना देने के मुद्दे पर अभिषेक बनर्जी पर अग्निमित्रा पाल का तंज, कहा – “कोई भी कानून से ऊपर नहीं”


