Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ ইডির আবেদনে সিলমোহর

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ তৃতীয় বার শুনানির শেষে বুধবার গরু পাচার মামলা গেলো দিল্লিতে। গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার ইডির আবেদনে সিলমোহর দিলো আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী একটি দুপাতার নির্দেশ দেন। তাতে বলা হয়েছে ২০০৫ সালের একটি গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে এই মামলা দিল্লির রাউজ আদালতে পিএমএলএ কোর্টে পাঠানো হচ্ছে।
এর আগে গত ১৯ আগষ্ট ও ২ সেপ্টেম্বর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এর শুনানি হয়েছিলো।

File photo


পরে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, আমি এদিন ২০০৫ সালের একটা গেজেট নোটিফিকেশন আদালতে জমা দিয়েছিলাম। তাতে বলা হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং এ্যাক্ট বা পিএমএলএর মামলায় সব ক্ষমতা ইডিকে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গতঃ গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে ৪৪(১/সি) নং ধারায় মামলা স্থানান্তরের আবেদন করা হয়েছিলো।


এই গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত,তার কন্যা, তার প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।
পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত থেকে মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিলো। এদিন তৃতীয় দিনের শুনানি শেষে ইডির আবেদনে সিলমোহর দিয়েছেন। দুপাতার নির্দেশ দেওয়া হয়েছে। তা পড়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা আছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *