ASANSOL

আসানসোল থেকে আরো দুটি রুটে চালু এসবিএসটিসির বাস, সবুজ পতাকা নেড়ে উদ্বোধন মন্ত্রী ও সাংসদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর আসানসোল শহর থেকে আরো দুটি জেলার সঙ্গে সংযোগকারী দুটি রুটে বাস চালানো শুরু করলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে ( এসবিএসটিসি)।
শনিবার সকালে এক অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দুটি সিএনজি বাস উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অন্যদের মধ্যে ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।


মন্ত্রী ও এসবিএসটিসির চেয়ারম্যান বলেন, আসানসোল থেকে ভেদিয়া (পূর্ব বর্ধমান) ভায়া দুর্গাপুর ও আসানসোল থেক সিউড়ি ( বীরভূম) ভায়া পাণ্ডবেশ্বর রুটে এদিন দুটি বাস চালানো শুরু হলো। রাজ্যের বেশ কয়েকটি গ্রীন ডিপো করা হবে। তার মধ্যে আসানসোল ও দুর্গাপুর আছে। এখনো পর্যন্ত ৩০ টির মতো ব্যাটারির বাস চালু করা হয়েছে। আরো ৯০ টি চালু করা হবে। এর পরে ইলেকট্রিক বাসও আসছে রাজ্যে। মন্ত্রী বলেন, এই আসানসোলের সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলার সংযোগ রয়েছে। তা আরো বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তারজন্যই এইভাবে বিভিন্ন রুটে বাস চালানো শুরু হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *