ASANSOL

আসানসোলে স্কুটি বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা, পাশের লেনে উল্টালো চারচাকা গাড়ি, আহত চালক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্কুটি চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার পাশের লেনে উল্টালো একটি চারচাকা গাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলে কল্যাণপুর হাউসিংয়ের কাছে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার সময় ঐ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। এই ঘটনায় চারচাকা গাড়ির চালক ব্রীজেশ সাউ আহত হন। ঘটনার সময় ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনি বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাড়িটি উল্টে আছে। তখন পুলিশকে জানাই। জানা গেছে, ব্রীজেশ সাউ নামে জামুড়িয়ার নিঙ্গার বাসিন্দা চারচাকা গাড়ি নিয়ে কোন কাজে আসানসোলে এসেছিলেন।

এদিন সন্ধ্যে নাগাদ তিনি কাজ শেষ করে গাড়ি নিয়ে সেনরেল রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণপুর হাউসিংয়ের কাছে আচমকাই তাঁর গাড়ির সামনে একটি স্কুটি চলে আসে। সেই স্কুটিকে বাঁচাতে গিয়ে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার পাশের লেনে গিয়ে পড়ে ও উল্টে যায়।

এই দুর্ঘটনায় গাড়ির ভেতরে আটকে পড়েন চালক ব্রীজেশ সাউ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের তৎপরতায় গাড়ি থেকে আহত চালককে নিরাপদে বার করে আনা হয়। পরে তাঁকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। সেই চিকিৎসার পর তাঁকে নিরাপদে বাড়িতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রবল বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো , তা প্রাথমিক ভাবে খতিয়ে দেখার পরে পুলিশ জানায়, বৃষ্টির কারণে গতিতে থাকা চারচাকা গাড়ির চালক সামনে হঠাৎ করে এসে পড়া স্কুটিকে বাঁচাতে ব্রেক কষে। তাতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ও পাশের লেনে উল্টে যায়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *