আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডে ছট ঘাটের উদ্বোধনে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে শুক্রবার নবনির্মিত ছট ঘাটের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়। ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিতু সিংয়ের উদ্যোগে এই ছট ঘাট তৈরি করা হয়েছে।
এদিন এই ছট ঘাটের উদ্বোধন উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত, বোড়ো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার সহ অন্যান্যরা।









মেয়র বিধান উপাধ্যায় জানান, চার/পাঁচ মাস আগে ৪১ নম্বর ওয়ার্ডের জিতু সিং একটি ছট ঘাট নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। এখানে বিশাল ছট ঘাট তৈরি করা হয়েছে। এরফলে এখানকার ছটপুজো যারা করেন তাদের অনেক সুবিধা দেবে। পাশাপাশি এই পুকুরটিও দূর্গাপুজো, কালিপুজো সহ অন্য উৎসবেও ব্যবহার করা যেতে পারে। তিনি আরো বলেন, পুরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে এর চারপাশে ঘাস লাগানোর ব্যবস্থা করা হবে যাতে এখানে আসা মানুষদের সুবিধা হয়।




- Asansol : ढही भवन की दीवार, 2 घायल, पहुंचे विधायक, खतरनाक इमारतों पर उठे सवाल
- Asansol जब कमिश्नर को ही उतरना पड़े सड़क पर, तो सफाई विभाग किस काम का ?
- Seva Sankalp Abhiyan : 17 सितंबर से होगी शुरुआत, 1 महीने तक होंगे विभिन्न आयोजन
- আসানসোলে জেলা বিজেপির উদ্যোগে ” সেবা সংকল্প অভিযান “র আয়োজন, হবে নানা অনুষ্ঠান
- बंगालियों और दुर्गापूजा को लेकर टिप्पणी के विरोध में आसनसोल में बागेश्वर बाबा के खिलाफ पोस्टर लेकर कांग्रेस का प्रदर्शन


