বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় ডুবে মৃত্যু হল এক শিশুর
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বাড়ির কাছে একটি ডোবায় পড়ে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সালানপুর থানার সামডি গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, প্রমোদ চৌহান (৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
আড়াই বছরের প্রমোদ চৌহান পাশেই অন্য এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল।সেই সময় পাশের একটি ডোবাতে সে পড়ে যায়। বাড়ির লোকজন বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধঘন্টা পরে ওই ডোবার জলে শিশু পুত্রের চটি জোড়া ভেসে ওঠে।













এরপরই স্থানীয় মানুষজন ডোবার জল থেকে প্রমোদকে উদ্ধার করে পিঠাকিয়ারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় শিশুটির আগেই মৃত্যু ঘটেছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পরে ওই মৃত শিশু পুত্রের বাবা বিবেক চৌহান সহ আত্মীয় পরিজনেরা। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ডোবাটি আবর্জনায় ঢাকা থাকায় জল আছে কিনা উপর থেকে বিশেষ বোঝার উপায় থাকে না। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল ।
- दो दशक से अधिक की सेवाओं के बाद शिक्षक मोहम्मद वजीहुद्दीन जमाल की सम्मानपूर्वक विदाई
- गो हत्या बंद करने एवं गौ माता को राष्ट्रीय माता घोषित करने हेतु 27 को देश के प्रत्येक जिलाधिकारी को ज्ञापन
- Burnpur Midtown क्लब ने पूर्व महासचिव श्रीकांत प्रसाद साह की सदस्यता की समाप्त
- बराकर के गौरांग मंदिर में पूजा-अर्चना की राज्य के पिछड़ा वर्ग कल्याण एवं लोक निर्माण विभाग के राज्य मंत्री नदियाचांद बाउरी ने
- राज्य विधानसभा में गुंडा दमन विधेयक पारित लोकतांत्रिक आंदोलनों को दबाने की आशंका : मीनाक्षी मुखर्जी


