দাসকেয়ারী নেতাজী ক্লাবের পুজোমন্ডপ এর উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাঙালির বারো মাসে তেরো পার্বন আর তাই একের পর এক পুজোর আনন্দে মাতোয়ারা বাংলার মানুষজন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই লক্ষী পুজো এরপরই কালী পুজো চলে এলো। পারিবারিক পুজো থেকে বারোয়ারী পুজোর সাথে সাথে মন্ডপ উদ্বোধনের প্রচলন বেড়েছে। সেইমত কালী পুজো উপলক্ষে সারা রাজ্য জুড়ে চলছে মন্ডপ উদ্বোধন এর পালা। সেই ধারায় বারাবনি ব্লকের দাসকেয়ারী নেতাজী ক্লাবের পুজোমন্ডপ এর শুভ উদ্বোধন হলো। ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়, বাংলা সিরিয়ালের খ্যাতনামা নায়িকা দৃশা ব্যানার্জি,ও মন্দিরা দাস । এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নেতাজী ক্লাবের সম্পাদক অসিত সিংহ, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত, পানুরীয়া পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ সিংহ ,পূজা মান্ডি সহ অনেকে।














উদ্বোধনী বক্তব্যে অভিনেত্রী দৃষা ব্যানার্জি বলেন, মা আমাদের সকলের, তাই শ্যামা মায়ের পুজো মন্ডপের উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভাল লাগছে। বিশেষ করে অসিত সিংহ মহাশয়কে ধন্যবাদ জানান।
ব্লক সভাপতি অসিত সিংহ জানান, নেতাজী ক্লাবের মন্ডপ এই অঞ্চলের একমাত্র পুজো মন্ডপ। আশেপাশের বহু গ্রাম রয়েছে যারা এই মন্ডপে পুজো দেখতে আসেন। অনেকের দূরে যাওয়ার সামর্থ্য থাকেনা। এবছর নেতাজী ক্লাবের পুজো পঞ্চম বছরে পদার্পন করলো। কাল্পনিক মন্দিরের আদলে এই মন্ডব হয়েছে। এখানে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। একই সাথে তিনদিন ব্যাপি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- আসানসোল প্রগতি’র ১৪ তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ান সিএলডব্লু দেওয়া হলো হুইলচেয়ার থেকে আর্থিক সহায়তা
- दुर्गापुर में सीपीएम का झंडा हटाने को लेकर तनाव, भाजपा पर आरोप
- सलानपुर में फिर पुलिस की कार्रवाई अवैध बालू से लदा ट्रैक्टर जब्त, चालक गिरफ्तार
- दुर्गापुर में रथ मेले से टोटो चोरी का आरोप बाद में बरामद, एक व्यक्ति हिरासत में
- Raniganj बीजेपी और वामपंथी कार्यकर्ताओं में झड़प


