সালানপুর থানায় পালন ভাতৃদ্বিতীয়া
বেঙ্গল মিরর, কাজল মিত্র,সালানপুর : বুধবার ছিলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। বছরের এই দিনটায় ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন বোন বা দিদিরা।
তবে মানুষের সেবা ও তাদের নিরাপত্তা ঠিক রাখতে সেই কাজে থাকা মানুষদের এদিনটায় না যাওয়া হয় বাড়ি। না নেওয়া হয় বোন বা দিদির কাছে ভাইফোঁটা। তাই মহিলা কন্সটেবল ও সিভিক ভলেন্টিয়াররা ভাই ফোঁটা দিলেন থানার আধিকারিক থেকে শুরু করে থানায় কর্মরত বাকি পুলিশ কর্মী ও আধিকারিকদের। বুধবার এমনি এক দৃশ্য দেখা গেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানায়।














এদিন মহিলা সিভিক ভলেন্টিয়ার ও কন্সটেবলরা নিজেদের মতো করে সুন্দর ভাবে সেজে প্রদীপ জ্বালিয়ে, ধান দূর্বা দিয়ে থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি সহ সমস্ত পুলিশ কর্মীদের চন্দনের ফোঁটা দিয়ে ভাতৃদ্বিতীয়া পালন করলেন। তাদের হাতে সামান্য উপহারও তুলে দিলেন সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি। তিনি বলেন, কাজের চাপে বোনের কাছে ভাইফোঁটা নেওয়া হয়না। তবে থানায় যারা কর্মরত মহিলা পুলিশ কর্মী রয়েছেন তারাও আমাদের বোন ও দিদি। তাই আমরা তাদের সাথেই এই দিনটি পালন করলাম নিজেদের মতো করে ।
- ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পশ্চিম বর্ধমানে শোরগোল
- TMC पश्चिम बर्दवान जिला अध्यक्ष पद से नरेंद्रनाथ चक्रवर्ती का इस्तीफा, बोले- “476 नेताओं पर वारंट, अकेला क्या करूं?”
- আসানসোলে সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্যকেন্দ্রে মদের বোতল ! সরব বিজেপি
- কাটমানি নিয়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ স্থানীয়দের কাজের দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ
- সরকারি মহাবিদ্যালয় নাকি তৃণমূলের আড্ডাখানা! অভিযোগ ঘিরে এবিভিপি ও টিএমসিপির বচসা, উত্তেজনা দুর্গাপুরে


