ট্রাকের উপরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ট্রাকের উপর থেকে মাল নামানোর সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায়। আসানসোল উত্তর থানার কন্যাপুরের পাঁচগাছিয়ার বাসিন্দা মৃত যুবকের নাম রোহিত নুনিয়া (২৩)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।













পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের পাঁচগাছিয়া এলাকায় একটি ট্রাকের উপর চেপে মাল নামানোর কাজ করছিলো রোহিত নুনিয়া। যে জায়গায় ট্রাকটি দাঁড়িয়েছিলো তার ঠিক উপর দিয়ে গেছে ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার। ট্রাকের উপরে উঠে মাল নামানোর সময় আচমকাই রোহিতের হাত ঐ তারে লেগে যায়। সঙ্গে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। বলতে গেলে যুবক একবারে ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- डिम-थेरेपी के जवाब में लाइसेंसी पिस्तौल रखने की चेतावनी सांसद कीर्ति आजाद की भाजपा और आरएसएस पर एक साथ हमला
- ডিম-থেরাপির পাল্টা লাইসেন্স পিস্তল রাখার হুঁশিয়ারি সাংসদ কীর্তি আজাদের বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ
- रामपुर एमवीआई चेकपोस्ट का अचानक निरीक्षण करने पहुंचे राज्य के परिवहन मंत्री अधिकारियों के साथ की बैठक
- রামপুর এমভিআই চেকপোস্ট হঠাৎ পরিদর্শনে রাজ্যের পরিবহন মন্ত্রী আধিকারিকদের সঙ্গে বৈঠক
- Tarapith Hotel Tragedy : होटल में भीषण आग, 6 की मौत, 10-15 लोग अस्पताल में भर्ती, मालिक हिरासत में





