ট্রাকের উপরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ট্রাকের উপর থেকে মাল নামানোর সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায়। আসানসোল উত্তর থানার কন্যাপুরের পাঁচগাছিয়ার বাসিন্দা মৃত যুবকের নাম রোহিত নুনিয়া (২৩)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের পাঁচগাছিয়া এলাকায় একটি ট্রাকের উপর চেপে মাল নামানোর কাজ করছিলো রোহিত নুনিয়া। যে জায়গায় ট্রাকটি দাঁড়িয়েছিলো তার ঠিক উপর দিয়ে গেছে ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার। ট্রাকের উপরে উঠে মাল নামানোর সময় আচমকাই রোহিতের হাত ঐ তারে লেগে যায়। সঙ্গে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। বলতে গেলে যুবক একবারে ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।








- बागेश्वर बाबा की टिप्पणी के विरोध में दुर्गापुर थाने में एफआईआर और कांग्रेस का प्रदर्शन
- বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদ দুর্গাপুর থানায় এফআইআর ও বিক্ষোভ কংগ্রেসের
- কুলটিতে মোটরবাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো মিনিবাস, আহত মহিলা ও শিশু
- Bageswar Baba Row : समर्थन में उतरा BJYM कांग्रेस नेता के फोटो जलाए
- मांगों को लेकर आसनसोल में बहुराष्ट्रीय ऑनलाइन फूड डिलीवरी कंपनी के कर्मचारियों ने काम बंद करने का किया ऐलान, सेवा बंद



