জামুড়িয়ার ঘটনা জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু গাড়ি চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাস্তা পার করার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক গাড়ি চালকের। বৃহস্পতিবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার গরাই বিষ্ণুপুরের বাসিন্দা মৃত গাড়ি চালকের নাম শেখ সাহেব (২৫)। শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে গাড়ি চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।









পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাড়ি চালক শেখ সাহেব আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পার করে পাশের লেনে শৌচাগারে যায়। কিছুক্ষন পরে সে আবার রাস্তা পার করে নিজের গাড়ির দিকে আসছিলো। সেই সময় দূর্গাপুরের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। দূরে ছিটকে পড়ে সে গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।




- बीच जंगल से चार कंकाल बरामद, कांकसा में मचा हड़कंप
- মাঝ জঙ্গলে চারটি কঙ্কাল উদ্ধার, কাঁকসায় চাঞ্চল্য
- Asansol के 10 नेताओं को मिली BJP प्रदेश कार्यसमिति में जगह
- आसनसोल थाने में बागेश्वर बाबा के खिलाफ एफआईआर दर्ज करने की शिकायत दुर्गापूजा और बंगाली संस्कृति को लेकर आपत्तिजनक टिप्पणी के विरोध में कांग्रेस का प्रदर्शन
- আসানসোল থানায় বাগেশ্বর বাবার এফআইআর করতে অভিযোগ দুর্গাপূজো ও বাঙালি সংস্কৃতি নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের

