Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL-BURNPUR

আসানসোল পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে আড্ডার উদ্যোগে ওয়াটার ট্যাঙ্ক, উদ্বোধনে চেয়ারম্যান

বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দক্ষিণ বিধানসভার আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডে বার্ণপুরের রাধানগর রোডে ছিন্নমস্তা মন্দিরের কাছে পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে একটি আরসিসি ওয়াটার বা জল ট্যাঙ্ক তৈরি করবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার। এই ট্যাঙ্ক তৈরি করতে ২ লক্ষ ৯৮ হাজার টাকা খরচ করবে আড্ডা।
শনিবার এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সেই ওয়াটার ট্যাঙ্ক নির্মাণের শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এই ওয়ার্ডের কাউন্সিলর আড্ডার কাছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য আবেদন করেছিলেন। এখানে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন। স্থায়ীভাবে এখানে কোন পানীয়জলের ব্যবস্থা ছিলো না। আড্ডা গোটা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওয়াটার ট্যাঙ্ক তৈরির জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ৭ নং বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী, স্থানীয় কাউন্সিলার শ্রাবণী বিশ্বাস ও আসানসোল পুরনিগমের ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাহকাশা রিয়াজ খুশী।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *