সোনার দোকানের দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আতঙ্কে রয়েছে স্থানীয় দোকানদাররা। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলারি নামক এক সোনার দোকানে।দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন তারই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান।শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকা যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায়। সব জিনিস লন্ডভন্ড হয় রয়েছে।সাথে সাথে খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে।ঘটনাস্থলে বারবনি থানার পুলিশ এসে পৌঁছায়।














তিনি জানান দোকানে কয়েক ভরি রুপো ও কিছু সোনার নাকের গয়না চুরি করে চম্পট দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনায় বরাবনি থানায় অভিযোগ করেছেন সোনার দোকান মালিক সুনীল কুমার পাত্র।
অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় দোকানদাররা। কারণ বেশ কিছুদিন ধরেই পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- शिक्षा सबसे शक्तिशाली साधन है, धन-दौलत नहीं: प्रो. डॉ. रफीद अली
- जामुड़िया नगरपालिका के पूर्व वाइस चेयरमैन एवं माकपा नेता का निधन
- প্রয়াত জামুড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সিপিএম নেতা
- अंडाल में राष्ट्रीय राजमार्ग के ओवरब्रिज पर बड़े हादसे से बचाव, ट्रक के पीछे चारपहिया वाहन ने मारी जोरदार टक्कर चालक घायल
- অন্ডালে জাতীয় সড়কে ওভারব্রিজে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, ট্রাকের পেছনে ধাক্কা চারচাকা গাড়ির আহত চালক


