Monday, July 13, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Monday, July 13, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

রানিগঞ্জ টিডিবি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া অংশ নিচ্ছে প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেড

বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে ( বর্তমানে কর্তব্য পথ) প্রতি বছরই প্যারেড হয়। ২০২৪ সালের ২৬ জানুয়ারিও সেই রীতি মেনে প্যারেড হবে। এবার সেই প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের টিডিবি ( ত্রিবেণী দেবী ভালোটিয়া) কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সোনিয়া বাউরি। এনএসএস বা ন্যাশানাল সোশ্যাল সার্ভিস করা কলেজ পড়ুয়া সোনিয়া বাউরি এই রাজ্যের যে ৮ জন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লিতে সুযোগ পেয়েছে তার মধ্যে অন্যতম। সোনিয়া আসানসোল জামুড়িয়া থানার চাঁদা স্কুল পাড়ার বাসিন্দা।


জানা গেছে, সোনিয়া বাউরি গত এনএসএস কর্মী হিসেবে গত ১৪ নভেম্বর একটি প্রশিক্ষণে অংশ নিতে উড়িষ্যার ভুবনেশ্বরে যায়। ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সেখানে তার ১০ দিনের প্রশিক্ষণ হয়। মোট ৪৪ জন সেখানে ছিলো। ২৫ নভেম্বর সে আসানসোলে ফিরে আসে। দিন কয়েক আগে সোনিয়া সে জানতে পারে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে এনএসএস কর্মী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে সোনিয়া জানায়, এই কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় জানতে পারি যে, এখানে এনএসএসের একটা ইউনিট রয়েছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজ করার আগ্রহ থেকে ঐ ইউনিটে ভর্তি হয়।

সে আরো বলে, প্রথমে কলেজ স্তরে সিলেকশন হয়। তারপর বিশ্ববিদ্যালয় স্তরে তা হওয়ার পরে ভুবনেশ্বরে যাই। ওখানে কিন্তু কিছু জানতে পারিনি। দিন কয়েক আগে আমাকে মেল করে এই সিলেকশনের কথা জানানো হয়েছে। সত্যি খুব ভালো লাগছে। সবসময় টিভিতে দেখেছি। এবার তাতে অংশ নিতে চলেছি।
সোনিয়ার এই সুযোগে তার পরিবারের সদস্য, এলাকার বাসিন্দা থেকে কলেজ কতৃপক্ষ ও সহপাঠী সবাই গর্বিত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *