আসানসোলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো তৃণমূল কংগ্রেস, কটাক্ষ বিজেপির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সারা বাংলার সঙ্গে আসানসোলেও শুক্রবার থেকে শুরু হলো ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই এদিন সকালে আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছানোর আগেই চলে আসেন রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন সকালে আসানসোল শহরের ওল্ড স্টেশন হাইস্কুলে আসেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। স্কুলের সামনে তারা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশা পাশি তাদের হাতে তুলে পেন ও ফুল। এই প্রসঙ্গে ডেপুটি মেয়র বলেন, ছেলেমেয়েরা তাদের পড়াশোনার জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে। তাই তাদেরকে শুভেচ্ছা জানানো হলো।









শুধু আসানসোল শহরই নয়, রানিগঞ্জ জামুড়িয়া, বার্ণপুর সহ সব জায়গায় রাজ্যের শাসক দলের তরফে এই ব্যবস্থা করা হয়েছিলো।
তবে শাসক দলের এই তৎপরতাকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, তৃনমুল কংগ্রেসের জমানায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি প্রার্থীরা আজ রাস্তায় বসে। তারা যোগ্যতা থাকা সত্বেও চাকরি পাননি। তাদের চাকরি এই তৃনমুল কংগ্রেসের মন্ত্রী ও নেতারা টাকা নিয়ে বিক্রি করেছেন অযোগ্যদেরকে। বিজেপি নেতার দাবি, তৃনমুল কংগ্রেস এইসব না করে যারা চাকরি না পেয়ে এক বছর ধরে রাস্তায় বসে আছেন, তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করুক।




- Senior Citizens माता-पिता की देखभाल बच्चे नहीं करते हैं तो एसडीएम से करें शिकायत
- परिवार के साथ विदेश यात्रा पर गए थे शिक्षक दुर्गापुर के घर में साहसिक चोरी, 6 लाख रुपये के आभूषण लूटे
- সপরিবারে বিদেশ ভ্রমণে শিক্ষক দুর্গাপুরের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ ৬ লক্ষ টাকার গয়না
- आसनसोल के कॉलेज में हुए हंगामे को लेकर भाजपा विधायक नाराज ‘शिक्षण संस्थान में गुंडागर्दी बर्दाश्त नहीं’
- আসানসোলের কলেজে গন্ডগোল নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক ‘শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডাগিরি বরদাস্ত নয়’


