আসানসোল গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) আসানসোল গোপাল নগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে রবিবার গোপাল নগর ক্রিকেট ক্লাবের প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার মানুষের উৎসাহের সঙ্গে রক্তদান শিবিরে অংশ নেন। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, গোপাল নগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির থেকে ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।









তিনি বলেন, এই সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তদানের চেয়ে বড় দান আর কিছু নেই। কারণ রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো যায়। তিনি সকলের কাছে রক্তদান করার আহ্বান জানান। রক্তদান শিবিরে অমরনাথ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন এছাড়া অম্বিকা মুখোপাধ্যায়, সজল দাস, প্রবীর ধর, প্রদীপ সরকার, প্রদীপ দত্ত, সান্ত্বনা মণ্ডল, কাকলি দাস ও মালবিকা সরকার।


- मुख्यमंत्री के उद्घाटन से पहले दुर्गापुर में पूजा पंडाल का पुलिस कमिश्नर ने किया निरीक्षण प्रवेश मार्ग, पार्किंग और सुरक्षा व्यवस्था का लिया जायजा
- মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে দুর্গাপুরে পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার খতিয়ে দেখলেন প্রবেশপথ, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা
- रूपनारायणपुर में बंद हिंदुस्तान केबल्स की जमीन पर नए उद्योग की संभावना, निरीक्षण के लिए दिल्ली और नवान्न के अधिकारियों की टीम पहुँची
- রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্পের সম্ভাবনা, পরিদর্শনে দিল্লি ও নবান্নের আধিকারিকদের দল
- तालाब भरने और अवैध निर्माण को लेकर CMO में शिकायत, निर्देश मिलने के बाद कुल्टी के BLRO कार्यालय की टीम ने किया निरीक्षण


