Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
Loksabha Election 2024RANIGANJ-JAMURIA

বিজেপি ও তৃণমূলকে দুষলেন বাম প্রার্থী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শুক্রবার নির্বাচনী প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী জাহানারা খান। এদিন তিনি শিশু বাগান এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ওলীতে গলিতে ঘুরে সকালেই মর্নিং ওয়াকারদের সাথে সাক্ষাৎ করে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন। লাল বেলুনের মোড়া আগাগোড়া লাল ঝাণ্ডায় ঘিরে থাকা  জাহানারা খান এদিন সকলকেই নমস্কার করে আশীর্বাদ চাইলেন বিভিন্ন প্রান্তে প্রবীনদের থেকে শুরু করে নবীনদের সঙ্গেও তিনি এই প্রচার কর্মসূচির মধ্যে এর বার্তা পৌঁছে দিলেন সকলের কাছে।

এরপরই তিনি দীর্ঘক্ষণ প্রচার অভিযান সেরে সিপিএমের দলীয় কার্যালয়ে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরব হয়ে বিরোধী দল বিজেপি ও তৃণমূলকে দুষলেন বিভিন্ন ইস্যু নিয়ে। এর সাথেই তিনি ইলেক্টোরাল বন্ডের বিষয়কে তুলে ধরে কিভাবে বিজেপি সারা দেশকে বিক্রি করেছে তা সকলের সামনে চলে এসেছে বলেই দাবি করলেন জাহানারা। একই সাথেই তৃণমূল প্রার্থীর প্রচার কর্মসূচি লক্ষ্য না করার বিষয় ও বিজেপির কোন প্রার্থী না দেওয়ার বিষয় নিয়েও নিজের বুক খুললেন বাম প্রার্থী।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *