DURGAPUR

দুর্গাপুরে ভাড়া বাড়িতে পুলিশের হানা, গ্রেফতার ৭,টাওয়ার বসানোর ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ

বেঙ্গল মিরর,দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মোবাইল টাওয়ার বসানোর নাম করে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাইবার প্রতারণার অভিযোগ উঠলো। দুর্গাপুরের বেনাচিতিতে একটি ভাড়া বাড়িতে অফিস খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালানোর অভিযোগ উঠেছে বিহারের একটি দলের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুবক-যুবতীদের সঙ্গে নিয়ে চলছিল এই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে ভাড়া বাড়িতে শুক্রবার অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন যুবতী সহ মোট সাতজনকে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল পরিচয়পত্র, সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান ফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী।পুলিশ সূত্রে জানা গেছে, বেনাচিতির ঐ ভাড়া বাড়িতে বসেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করত অভিযুক্তরা। মোবাইল পরিষেবা সংস্থার টাওয়ার বসানোর নাম করে বাড়ি বা জমির মালিকদের মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখানো হত। সেই প্রস্তাবে কেউ রাজি হলে বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে ওটিপি চাওয়া হত বলে অভিযোগ। এরপর সেই ওটিপি ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ পুলিশের। গোপন সূত্রে খবর পাওয়ার পর রাজ্য পুলিশের সাইবার বিভাগের সহযোগিতায় এবং দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে দুর্গাপুর থানার পুলিশ।

ঐ বাড়ি থেকে সাতজনকে গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু নথি ও ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।পুলিশ জানায়, ধৃতদেরকে জেরা করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে, এই চক্রে আর কারা আছে।

 

S GUPTA

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *