দুর্গাপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকায় গাড়িতে হঠাৎ করেই আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : গরমের তীব্রতা কি বেড়ে চলেছে ক্রমশই, হঠাৎ করেই তাই কি লেগে যাচ্ছে যানবাহনে আগুন ? বারংবার আগুন লাগার ঘটনায় এমনই নানান প্রশ্ন উঠছে সাধারণের মনে। এবার দুর্গাপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকায় গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুরের নিউটাউন শিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপে বৃহস্পতিবার দুপুরে নাগাদ, বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল চারচাকা গাড়ি, সেই গাড়িতেই, হঠাৎই করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। প্রথমে ইঞ্জিনের দিকে আগুন লাগার ঘটনাটি ঘটার পরই, নিমিষের মধ্যে সমস্ত গাড়িতেই ধরে যায় আগুন। কয়েক মুহূর্তে এই ঘটনা ঘটতে দেখে হতচকিত হয়ে পড়েন সকলে। কি খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।














এই ঘটনার খবর, পুলিশ প্রশাসনকে জানানোর সাথেই, ঘটনাস্থলে স্থানীয় নিউটাউনশিপ থানার পুলিশ পৌঁছায় এসে পড়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বিভাগ।
এই আগুন লাগার ঘটনা প্রসঙ্গে গাড়ি মালিক অমরেন্দ্র দত্ত জানান, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, ইদানিং শারীরিক অসুস্থতার কারণে বাড়ি এসেছেন,এরপরই গাড়ি দাঁড় করিয়ে বাড়ি যেতেই কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখেন তার গাড়ি দাউদাউ করে জ্বলছে। তার প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মুহূর্তে ঘটা এই ঘটনায় হতচকিত সকলেই , আগুন লাগার বিষয়কে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

