ওভারলোড আটকাতে আসানসোল দূর্গাপুর পুলিশের ট্রাফিক গার্ডের বিশেষ অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* : আসানসোল দূর্গাপুরে ওভারলোড আটকাতে বুধবার বিশেষ অভিযান চালানো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড ও সাব ট্রাফিক গার্ড। বুধবার সন্ধ্যা সাতটা মধ্যরাত তিনটে পর্যন্ত মোট তিন দফায় আসানসোলের কুলটি থানা থেকে দূর্গাপুরের বুদবুদ পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সবমিলিয়ে ১৩ টি গাড়ি আটক করা হয়েছে। দূর্গাপুর ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ চারটি করে মোট আটটি, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ২ ও ১ টি করে গাড়ি আটক করেছে আসানসোল উত্তর, জামুড়িয়া ও কাঁকসা ট্রাফিক গার্ড পুলিশ।













এই প্রসঙ্গে, আসানসোল দূর্গাপুর পুলিশের এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ কুমার মন্ডল বৃহস্পতিবার বলেন, এই বিশেষ অভিযান বা স্পেশাল ড্রাইভ আসানসোল দূর্গাপুর পুলিশের ১৬ টি ট্রাফিক গার্ড ও সাব ট্রাফিক গার্ড পুলিশ নিয়মিত ভাবে চালাবে। ওভারলোড আটকাতে এই বিশেষ অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।
- Justice For Advik : थाने में शिकायत कराई, न्याय की गुहार
- Abhishek Banerjee पर हमले के विरोध में तृणमूल कांग्रेस का धरना प्रदर्शन
- Asansol : नगर निगम के पार्किंग स्थलों, संपत्तियों के आवंटन में गड़बड़झाला, हो जांच : दुर्गेश
- সুরক্ষা ও বকেয়ার দাবিতে সালানপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
- কুলটি ট্রাফিক গার্ডের অভিযান হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা


