রূপনারায়ানপুর ডিএভি পাবলিক স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ , স্মারকলিপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বিদ্যালয়ে শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে এদিন ডিএভি পাবলিক স্কুল ( রূপনারায়ণপুর)গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে একটা লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। এদিন অভিভাবকরা জানান বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন, স্কুলের এত এত ছাত্র-ছাত্রী অথচ টয়লেট এতটাই অপরিচ্ছন্ন পড়ুয়ারা সেই টয়লেটে ব্যবহার করতে পারে না, পাশাপাশি রয়েছে পানীয় জলের সুষ্ঠু পরিষেবা নেই।














সব নিয়ে এদিন তারা স্কুলের এইসব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। দীর্ঘক্ষন এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন। বিভিন্ন অভাব অভিযোগ জানান। অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ওই স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চান নি। নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গেছেন।
- আসানসোল উৎসবে মাতোয়ারা, ইসকনের রথে কীর্তনের সুরে নাচলেন মন্ত্রী, সোনার ঝাড়ু হাতে বিধায়ক
- আদালতের নির্দেশে কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনের ‘পরামর্শ’ দিয়ে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- রথযাত্রার পুণ্যলগ্নে বার্নপুরে দুর্গাপূজোর খুঁটিপুজোর সূচনা, ক্লাব কালচার নিয়ে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- অভিষেক বন্দোপাধ্যায়কে ” বাঘের তকমা ” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- Agnimitra Paul का ममता बनर्जी और टीएमसी पर तीखा हमला, कहा बाघ की जगह जंगल या पिंजरे में


