Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়নপুর বাজারে টাস্ক ফোর্সের অভিযান

বেঙ্গল মিরর, কাজল মিত্র : মুখ্যমন্ত্রী ঘোষণার পর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে চলছে অভিযান।যাতে বাজারে কোনো প্রকার কালো বাজারি না চালানো হয় তার দিকে কড়া নজর রেখে চলেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালেই সালানপুর ব্লকের রূপনারায়ানপুর বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের টিম।এদিন অভিযানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকারিক সহ বিভিন্ন বিভাগের কর্মীরা।তাছাড়াও ছিলো রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।

এদিন তারা খবর পায় বাজারে বেশি দরে সবজি আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।এই অভিযোগের ভিত্তিতে তারা সকলেই বাজারে এসে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে যান কি কোনো রকমে বেশি টাকা মুনাফা রেখে সবজি, আলু,পেঁয়াজ সহ বিভিন্ন জিনিস পত্র বিক্রি করা যাবে না।সরকারের নির্ধারিত করা মূল্যে সবজি ও অন্যান্য সামগ্রিক বিক্রি করতে হবে।এই প্রসঙ্গে ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান নিয়মিত তাদের অভিযান চালানো হবে।সরকারের নির্ধারিত মূল্য ছাড়া কেউ সবজি সহ অন্যান্য জিনিস পত্র যাতে বিক্রি না করে সেই বিষয়ে সতর্কতা করা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *