ASANSOL

আসানসোলে ব্যবসায়ীর প্রয়াত স্ত্রীর স্মৃতিতে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মৃত্যুঞ্জয় মুখার্জির প্রয়াত স্ত্রী তুষারিকা মুখার্জির স্মৃতিতে বৃহস্পতিবার দুঃস্থ মহিলাদের নতুন বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিলো । এদিন দুপুরে আসানসোলের এসবি গড়াই রোডের শ্রীপল্লীর শ্রীসংঘ ক্লাবের সামনে মুখার্জি হাউসে এর মুখার্জি পরিবারের তরফে এর আয়োজন করা হয়েছিলো। মৃত্যুঞ্জয়বাবু ছাড়াও তার দুই পুত্র হিমাদ্রি মুখার্জি ও নীলাদ্রি মুখার্জি ছাড়াও পরিবারের সদস্যরা মহিলাদের হাতে এদিন শাড়ি তুলে দেন।

এছাড়াও তারা নরনারায়ণ সেবায় অংশ নিয়ে খাবার পরিবেশন করেন। শতাধিক মহিলাকে শাড়ি বিতরণ করা হয়।প্রসঙ্গতঃ, মারণ রোগে আক্রান্ত হয়ে গত মহালয়ার দিন সকালে বছর ৬৪ র তুষারিকা মুখার্জি আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুদিন আগেই তার শ্রাদ্ধশান্তি মিটেছে। তুষারিকা মুখার্জির প্রয়াণে এই বছর মুখার্জি হাউসের হওয়া দুর্গাপূজো করা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *