Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে ঘড়ির শোরুম HELIOS-এর উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের আশ্রম মোড়ের কাছে পার্বতী শপিং আর্কেডে বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের ঘড়ির শোরুম হেলিওস, ফিতা কেটে এবং প্রদীপ জ্বালিয়ে আসানসোলের শিল্পপতি এবং সমাজসেবী বিজয় শর্মা উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরুমের মালিক রামকৃষ্ণ মুখার্জি, আরবিএম ঘড়ির ইস্ট জোন রিটেইল হেড উপল সেনগুপ্ত, বিশাল মিহারিয়া প্রমুখ।

উপল সেনগুপ্ত জানান, পূর্বাঞ্চলে এটি হেলিওসের ৩৭তম শোরুম। বেশিরভাগ নামকরা কোম্পানির ঘড়ি এখানে পাওয়া যায়। উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় ও উপহার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *