ASANSOL

তাজ হোটেল এর আদলে তৈরি পুজোমন্ডপ এর উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- এবার আসানসোল শহরে বসেই মুম্বাইয়ের তাজ হোটেল মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা লাভ করবে দুর্গাপূজায়। এখানেই  তৈরি হয়ে গেল আস্ত একটা তাজ হোটেল।আসানসোল শহরের ধমোমেন কোলিয়ারীর ইসিএল গ্রাউন্ডে। পুজোতে গেলেই দেখা মিলবে মুম্বাই এর তাজ হোটেল । ইতিমধ্যেই তারা Burj Khalifa, টুইন টাওয়ার, সহ বিভিন্ন থিম করে দুর্গাপূজায় চমক দিয়েছে। আর এ বছর আস্ত একটা তাজ হোটেল গড়ে আসানসোল শহর বাসীর মানুষকে চমক দিতে তৈরি এই পুজো কমিটি ।

ধোমোমেন কোলিয়ারীর ময়দানে এই তাজ হোটেল এর আদলে তৈরি এই পুজোমন্ডব এর শুভ উদ্বোধন হয়ে গেল রবিবার ।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ECL এর ডাইরেক্টর টেকনিকেল নীলাদ্রি রায়।
তাছারা উপস্থিত ছিলেন কমিটির অনিল সিং
বিনোদ সিং ,রোহিত নুনিয়া  অমরনাথ শর্মা ,ভীম নুনীয়া রান্ধির ,উমেশ তাঁতি  প্রহ্লাদ রাম সহ অনেকে। ৩০ লক্ষ টাকার বাজেটে তাজ হোটেলের থিমে এই পুজো পান্ডালটি করা হয়। এই বছর ৫৩ বছর পূর্ণ হল ধেমোমেন কোলিয়ারীর দূর্গা পূজা উৎসব।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *