আবার ধসে তলিয়ে গেল কুয়ো
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে ও চরণ মুখার্জী, অন্ডাল : আবার ধসে তলিয়ে গেল কুয়ো । মঙ্গলবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটে খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি গ্রামের বিন পাড়া এলাকায় । স্থানীয় বাসিন্দা রামপ্রবেশ ভূঁইয়া সমর ভূঁইয়ারা রবিবার সকালে জানান শনিবার রাত্রি ৯ টা নাগাদ হঠাৎ মাটি ধসে কুয়োটি মাটির নিচে তলিয়ে যায় । বিন পাড়াতে দুটি সরকারি কুয়ো রয়েছে । নতুন একটি কুয়ো হয়েছে কিছুদিন আগে । তবে সেটার জল পানযোগ্য নয় ।














ক্ষতিগ্রস্ত কূয়োটি প্রায় ৭০ বছরের পুরনো । পাড়ার লোকেরা এই কুয়োর জল ব্যবহার করত । তবে এটা প্রথম নয়, গত দু মাসের মধ্যে খনি অঞ্চলে এইরকম ঘটনা এটি নিয়ে তৃতীয়বার ঘটলো । প্রথম ঘটনাটি ঘটেছিল খান্দরা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়াতে । অতিসম্প্রতি কূয়োর পাতাল প্রবেশের ঘটনা ঘটে কুমারডিহি গ্রামে । বারবার ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে ।
- সাত সকালে জনবহুল এলাকায় বৃদ্ধার সোনার চেন ছিনতাই, তীব্র চাঞ্চল্য কুলটিতে, ভাইরাল সিসিটিভি ফুটেজ
- রানিগঞ্জের পানশালায় জুয়ার আসরে পুলিশের হানা সাড়ে ৫৪ হাজার টাকা সহ গ্রেফতার ৬
- জামুরিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ৬ দিনের পুলিশ হেফাজত
- আসানসোল সৃষ্টিনগরে ওডিসি ক্লাবের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপন, কেক কাটলেন বিজেপ বিধায়ক
- Odyssey Club के आठवें स्थापना दिवस पर रंगारंग आयोजन






