কফিনবন্দী হয়ে মাধাইগঞ্জ গ্রামে ফিরলো সিআরপিএফ জওয়ানের দেহ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে ও চরণ মুখার্জী, দুর্গাপুর : কফিনবন্দী হয়ে মঙ্গলবার লাউদোহার মাধাইগঞ্জ গ্রামে ফিরলো মৃত জওয়ানের মরদেহ । এলাকায় নেমেছে শোকের ছায়া । এদিন জয়দেব শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় । সোমবার সুদূর ছত্রিশগড়ে মারা যান সিআরপিএফ জওয়ান অজয় কুমার ঘোষ (৫৬) । মঙ্গলবার কফিনবন্দী হয়ে তার মরদেহ আসে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) ব্লকের গোগলা পঞ্চায়েতের মাধাইগঞ্জ গ্রামে । এদিন বিকেল চারটে নাগাদ অজয় বাবুর মরদেহ আসে গ্রামে । পরিবারের পাশাপাশি এলাকার বহু মানুষ মৃত জাওয়ানকে শেষ শ্রদ্ধা জানান ।














মাধাইগঞ্জ গ্রাম থেকে দেহটি নিয়ে যাওয়া হয় পাশের নতুনডাঙ্গা গ্রামে । সেখানে অজয় বাবুর মামার বাড়ি, ছোটবেলায় তিনি মামার বাড়িতে থাকতেন । নিয়ে যাওয়া হয় জয়দেব শ্মশান ঘাটে । এদিন সন্ধ্যাবেলায় সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় । মৃত অজয় বাবুর পরিবারে রয়েছে বৃদ্ধা মা স্ত্রী বিবাহিত মেয়ে ও এক ছেলে । অজয় বাবুর ভাই জানান সম্প্রতি দাদা গ্রামের বাড়িতে এসেছিল । ৩-রা জানুয়ারি তিনি কাজে যোগ দিতে ছত্রিশগড় ফিরে যান । পরের দিন কাজে যোগদান । গতকাল সোমবার দেওয়ানদের প্যারেডের সময় দাদা মাথা ঘুরে পড়ে যাই । ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ।
- सड़क दुर्घटना में युवक की मौत मुआवजे की मांग को लेकर आसनसोल में थाने के सामने परिवार का प्रदर्शन
- बर्नपुर में नगर एवं शहरी विकास मंत्री के नाम पर “अग्नि कप” का आयोजन फुटबॉल को किक मारकर किया उद्घाटन
- পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে আসানসোলে থানায় বিক্ষোভ পরিবারের সদস্যদের
- বার্নপুরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর নামে ” অগ্নি কাপ ” ফুটবলে কিক মেরে করলেন উদ্বোধন
- रानीगंज में तारातला दुर्घटना में मृत श्रमिक के घर पहुंचे विधायक, सरकारी सहायता, सहयोग और दोषियों को उदाहरणात्मक सजा दिलाने का दिया आश्वासन।

