Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

জামুরিয়া বাজারে ফের কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :  জামুরিয়া বাজারে ফের আরো এক দফায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগার ঘটনা লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা, এরপর পরপরই স্থানীয় এলাকার বাসিন্দারে প্রাথমিকভাবে আশেপাশের জলাশয় ও পানীয় জলের কলের ট্যাপ থেকে জল নিয়ে কেউ বা ধুলোবালি দিয়ে আগুন নেভাতে সচেষ্ট হয়। তবে লেলিহান আগুন মুহূর্তের দাউ দাউ করে জ্বলতে থাকে। কিভাবে কি কারনে এই আগুন ওই কাপড় দোকানের লাগল তা নিয়ে সন্দিহান সকলে।

জানা গেছে তাজ ফ্যাশন নামের একটি কাপড়ের দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি দুটি জুতোর দোকান রয়েছে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন এসে হাজির হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি শর্ট সার্কিটের জেরে ই এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য এর আগেই বেশ কয়েক দফায় জামুরিয়ায় ফায়ার ব্রিগেড করার দাবি তুলেছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই, সে বিষয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে কিন্তু এখনো ফায়ার ব্রিগেড তৈরির জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি তা নিয়েই আরো এক দফায় আগুন লাগায় আক্ষেপ করছে এলাকার বাসিন্দারা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *