Wednesday, August 26, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 26, 2026
Latest:
Bengal Mirror
DURGAPUR

দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় লাগোয়া জঙ্গল থেকে ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় লাগোয়া জঙ্গলের মধ্যে গাছের ডালে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির পচাগলা দেহ। মৃতদেহর পা মাটিতে ঠেকে ছিলো। মঙ্গলবার সকালে এই দেহ উদ্ধার হওয়ার খবর জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায় বলেন, এই এলাকার ছেলেরা জঙ্গলের মাঝে প্রতিদিন স্নান করতে যায়। এদিন স্নানে যাওয়ার সময় তারা এই মৃতদেহটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা তা আমাদেরকে জানায়। সেই খবর পেয়ে এসে দেখি পচাগলা দেহ। আমরা থানায় খবর দিলে পুলিশ আসে। পুলিশ জঙ্গল থেকে সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।এই ব্যক্তির কি করে মৃত্যু হল ? খুন নাকি আত্মহত্যা? সেই নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, বেশ কয়েকদিনের পুরনো এই দেহ। যে কারণে দেহে পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জানা যাবে না যে, ঠিক কি কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *