ASANSOL

এক বছর আগে কুলটিতে খুনের ঘটনা মূল অভিযুক্ত গ্রেফতার, ৫ দিনের পুলিশ হেফাজত

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২০২৫ সালের ১৯ আগস্ট আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চিনাকুড়িতে গোপাল মাহাতো খুন কাণ্ডে মূল অভিযুক্ত অনিল নুনিয়াকে বর্ধমান থেকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। বুধবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালতে বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। বিচারক অনিল নুনিয়ার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই খুন কাণ্ডের তদন্তে এর আগে অনিল নুনিয়ার স্ত্রী হেনা দেবী, রকি নুনিয়া, কৃষ্ণা নুনিয়া এবং পঙ্কজ নুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা অনিল নুনিয়ার সন্ধান পায় বলে পুলিশ সূত্রের দাবি।

এরপর অভিযান চালিয়ে বর্ধমান থেকে তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, বর্তমানে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে অনিল নুনিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুন কাণ্ডের নেপথ্যে কি কারণ ছিল এবং ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *