Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোল গ্রাম সুভাষ সমিতির উদ্যোগ, রক্তদান শিবির ও রবীন্দ্র – নজরুল সন্ধ্যা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল গ্রাম সুভাষ সমিতির পক্ষ থেকে শনিবার সকালে আসানসোল গ্রামের শিবমন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র – নজরুল সঙ্গীতানুষ্ঠান হয়। 
সুভাষ সমিতির সদস্য সহ মোট ৩৩ জন এই শিবিরে রক্তদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি সব রক্তদাতাদের উৎসাহিত করেন এবং তাদের শংসাপত্র দেন। এই অনুষ্ঠানে সকল রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল রক্তদানের বার্তা প্রচারের পাশাপাশি পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করা।


এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, সুভাষ সমিতির পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির অত্যন্ত প্রশংসনীয়।  গ্রীষ্মকালে রক্তের বিরাট ঘাটতি থাকে। এর পরিপ্রেক্ষিতে সুভাষ সমিতির এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল জেলা হাসপাতালে একটি রক্ত বিভাজন যন্ত্র স্থাপন করেছেন। যার ফলে তিনজনকে এক ইউনিট রক্ত দেওয়া সম্ভব। তিনি বলেন, রক্তদানের চেয়ে বড় দান আর কিছু নেই। এদিন এই রক্তদান শিবির আয়োজন করে সুভাষ সমিতি একটি অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, জেলা হাসপাতালের ডেপুটি সুপার তথা সুভাষ সমিতির সভাপতি কঙ্কন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, কাউন্সিলর উদয় রায়, সুভাষ সমিতির সম্পাদক ইন্দ্রনাথ রায় ও সমর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *