DURGAPUR

বেসরকারি হাসপাতালের গেট আটকে বিক্ষোভ আদিবাসী সমাজের

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ কাজ চেয়ে কাজ মেলেনি, অথচ বাইরে থেকে নেতারা টাকা নিয়ে লোক এনে কাজ দিয়েছে বেসরকারি এই হাসপাতালে। এবার কাজের দাবিতে সোমবার দুপুর তিনটে থেকে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালের গেট আটকে বিক্ষোভ দেখালেন আদিবাসী সমাজের মানুষেরা। বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ত্রিপল ও প্লাস্টিক নিয়ে আদিবাসী দিশম গাঁওতার ডাকে এই বিক্ষোভ হয় । হুঁশিয়ারী দেওয়া হয়েছে, কাজ না মিললে আর ভোট নয়। ভোটের সময় নেতারা কাজ দেবো বলে। আর ভোট পেরোলেই সবাই পালিয়ে যায়। ঘুরেও কেউ তাকায় না। তাই আর নয় অনেক হয়েছে।

এবার আদিবাসী সমাজের পুরুষদের সঙ্গে মহিলা ও শিশুরা একজোট হয়ে কাজের দাবিতে প্রথমে মিছিল করেন। পরে দুর্গাপুরের শোভাপুরে ঐ বেসরকারি হাসপাতালের বাইরের গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হয়ে, দিলেন ভোট বয়কটের হুঁশিয়ারীও । কাজ না মিললে এবার বৃহত্তর আন্দোলন শুরুর হুঁশিয়ারী আদিবাসী সমাজের। এই বিক্ষোভ ও দাবি নিয়ে ঐ বেসরকারি হাসপাতালের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *