Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

আবারও অগ্নিমিত্রা পালের ” পাড়ায় পাড়ায় দিদিভাই ” কর্মসূচীতে বাধা, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও নিজের বিধানসভা এলাকায় ” পাড়ায় পাড়ায় দিদিভাই ” কর্মসূচির মাধ্যমে জনসংযোগে গিয়ে বাধা পেলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাকে উদ্দেশ্য করে ” গো ব্যাক স্লোগান” দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আসানসোল দক্ষিন বিধানসভার রানিগঞ্জের টিরাট, নিমচার পরে এবার নিউএগারা এলাকায় বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা অগ্নিমিত্রা পালকে হেনস্থার চেষ্টা করে। যার প্রতিবাদ জানান বিধায়কের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা। সেই নিয়ে বিবাদ শুরু হয়। এমনকি বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের উদ্দেশ্যে গালিগালাজও করা হয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়কের সামনে ” জয় বাংলা ” শ্লোগান দেন। পাল্টা শ্লোগান দেন বিজেপির কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ বছর দেখা এলাকায় দেখা যায়নি বিজেপি বিধায়ককে। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি।

বিক্ষোভকারীদের দাবি, এলাকার পঞ্চায়েত সদস্য বিবেক মন্ডলকে সারা বছর পাওয়া যায়। কিন্ত বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি। তৃণমূল কর্মী সুমন মন্ডল বলেন, এখন ভোট আসছে, তাই বিজেপি বিধায়ক জনসংযোগের নামে বাড়ি বাড়ি ঘুরে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারে ৩ হাজার টাকা দেবে। আর বিজেপির এই বিধায়ক ও নেতারা একটা সময় বলেছিলেন, এটা ভিক্ষা। তাহলে তারা এখন সেই ভিক্ষার কথা বলে বাংলার মেয়েদেরকে বড় ভিক্ষুক বানাতে চাইছেন। অন্যদিকে, অগ্নিমিত্রা পালের দাবি, তৃণমূলের কর্মীরা আমার প্রচার ও জনসংযোগে বাধা দিচ্ছেন। এর আগে তিরাট ও নিমচায় একইভাবে বাধা দেওয়া হয়েছিলো। কিন্তু আমাকে এভাবে আটকানো যাবে না।

তিনি বলেন, যারা এদিন আমায় বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা এখানকার পঞ্চায়েত সদস্য বিবেক মন্ডলের লোক। এই বিবেক মন্ডল নিজের দলের প্রধানকে ছাড়েনি। তার কাছে কাটমানি চেয়েছিল। বাংলার মানুষেরা সব দেখছেন। তারা এবারের ভোটে এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জবাব দেবেন। বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পরিস্থিতি সামাল দেয়।

এ

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *