ASANSOLDURGAPUR

লক্ষ্য সাংগঠনিক দুর্বলতা কাটানো দুর্গাপুরে বিজেপির চার জেলা নিয়ে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাঢ়বঙ্গের বিজেপির চারটি সাংগঠনিক জেলার সভাপতি এবং কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা রাজ্যের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বুধবার সকাল থেকে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে এই বৈঠক বলে সূত্রের খবর।

বীরভূম, বোলপুর, আসানসোল ও বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদেরা এই বৈঠকে ছিলেন। এদিনের এই বৈঠকে যোগ দিতে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, রাঢ়বঙ্গের ছোট ছোট জেলা গুলিকে নিয়ে আলোচনা হয়েছে । নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ হয়। এই ভোটের পরে রাঢ়বঙ্গের ৫৬ টা সিটে এবার তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে। এসআইআর নিয়ে সাংসদ বলেন, মৃত ভোটারদের নাম বাদ গেছে। আর কিছু সাধারণ মানুষের নাম বাদ গেছে।

তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন এক কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যাবে। এটা পুরোটাই চক্রান্ত বলে দাবি সাংসদের।আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বর উপস্থিতিতে এদিন বৈঠক হয়েছে। মুলতঃ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *