ASANSOL

পাণ্ডবেশ্বরে প্রচারে প্রতিক উর রহমান

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় দুটি জোড়া সভা হয় রাঙ্গামাটি গ্রাম ও দান্য গ্রামে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি সভায় উপস্থিত ছিলেন সদ্য সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা তরুণ নেতা প্রতিক উর রহমান। জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রতিক উর রহমান ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিক উর রহমান দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে তিনি প্রচার করছি।

তাতে সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি প্রবল সমর্থন লক্ষ্য করেছি। তার কথায়, দক্ষিণ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, দুই বর্ধমান, সব জায়গাতেই মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। তিনি বলেন, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী সারা বছর মানুষের পাশে থাকেন। তাই এখানে লড়াই জেতার নয়, জয়ের ব্যবধান কতটা বড় হবে সেটাই দেখার বিষয়। তিনি আশাবাদী, এই কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।অন্যদিকে, প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর ভাষণে বিরোধীদের কড়া সুরে আক্রমণ করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের সময় মানুষের কাছে আসে।

কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট এলে যারা মানুষকে প্রভাবিত করতে চায়, মানুষই তাদের জবাব দেবে। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।তিনি আরো বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, এটি বাংলার সম্মানের লড়াই। মানুষ উন্নয়ন ও সম্প্রীতির পক্ষে ভোট দেবেন এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *