বঙ্গে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী, দিল্লি ফেরার পথে অন্ডাল বিমানবন্দরে জেলা নেতৃত্বর সঙ্গে ভোট নিয়ে কথা
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের প্রচারে মঙ্গলবার সকালে রাহুল গান্ধী বঙ্গ সফরে আসেন। সেই নির্বাচনী প্রচার সেরে এদিন বিকেলে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি ফিরে গেলেন রাহুল গান্ধী। প্রসঙ্গতঃ, এদিন রাহুল গান্ধী উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে তিনটি সভায় প্রচার করে হেলিকপ্টারে অন্ডাল বিমানবন্দরে আসেন।














অন্ডাল বিমানবন্দরে তাঁকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান প্রাক্তন লোকসভার সদস্য ও পশ্চিম বর্ধমান জেলার নির্বাচনী পর্যবেক্ষক ফুরকন আনসারী ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।বিমানবন্দরে রাহুল গান্ধী জেলা নেতৃত্বের কাছে আসন্ন বিধানসভার নির্বাচনে জেলার দলীয় রাজনৈতিক প্রচার সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি জেলা নেতৃত্বকে ভোটের প্রচার আরো জোরদার করার পরামর্শ দেন বলে জানা গেছে।

