DURGAPUR

দুর্গাপুরে অভিনব প্রচারে তৃণমূল , ” সাপলুডো” খেলা দিয়ে বিজেপিকে কটাক্ষ, তুলে ধরা হচ্ছে রাজ্যের সরকারি প্রকল্প

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুরঃ বিধানসভা নির্বাচনের আবহে একেবারে অভিনব ও ভিন্ন স্বাদের প্রচার কৌশল নিয়ে হাজির রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।ঘাসফুল শিবিরের ‘ সাপ-লুডো ’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ইস্পাত নগরী দুর্গাপুরে ।বৃহস্পতিবার দুর্গাপুরের রামকৃষ্ণ এ্যাভিনিউ এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি লুডোর বোর্ড। এই বোর্ডে সাপের মাথায় কার্টুন আকারে বসানো হয়েছে বিজেপির কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতাদের ছবি। যার মধ্যে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাজ্য সভাপতি তথা এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য।

অন্যদিকে, মই বা সিঁড়ির ঘরগুলিতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। শুধু বোর্ড বিতরণেই থেমে থাকেননি তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। তারা লুডো দেওয়ার সঙ্গে সঙ্গে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয়ও দেওয়া হয়। যাতে, ভোটের প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে।এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের খেলাচ্ছলে প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে কার্যকরী হচ্ছে। এতে মানুষের আগ্রহও বাড়ছে। তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপিকে ভোট দিলে ক্ষতির সম্ভাবনার ইঙ্গিতও এই প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে।

অন্যদিকে, এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্রের মতে, এই ধরনের প্রচারে মানুষের মন জেতা সম্ভব নয়। রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় যে দেবেন, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। সব মিলিয়ে, নির্বাচনের ময়দানে ‘সাপ-লুডো” এখন শুধুই খেলা নয়, এটা এখন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব মাধ্যম বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *