Paschim Bardhaman Poll Live Updates : নয় আসনে সকাল সাতটায় শুরু ভোট, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ*











পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দু’ঘন্টায় ভোট পড়লো ১৯.২ শতাংশ। সকাল সাড়ে নটা পর্যন্ত কোথাও কোন বড় ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী আসানসোল উত্তরের তৃণমুল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক ও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
পশ্চিম বর্ধমান জেলায় নয় বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ঠিক সকাল সাতটায় শুরু হলো ভোট। দুর্গাপুরে সিটি সেন্টারের আয়কর ভবন ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়। ভোট গ্রহণ সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। ভোটাররা বেরিয়ে জানাচ্ছেন নির্বিঘ্নেই ভোট দিতে পারছি। কোন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নাএকই ছবি দেখা যায় আসানসোলের বিভিন্ন বুথে। সকাল সাতটার অনেক আগে থেকেই বলতে গেলে সব বুথেই ভোটারদের লম্বা লাইন।




