ASANSOL

সাংসদ হয়ে আসানসোলে প্রথমবার ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের জেতার ব্যাপারে আশাবাদী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বৃহস্পতিবার আসানসোলে রবীন্দ্র ভবনে হওয়া বুথে বিধানসভা নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। তার সঙ্গে ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক।এই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন , বাংলায় এই প্রথম ভোট দেওয়ার জন্য আমি রবীন্দ্র ভবনে এসেছি। বাংলায় ভোট দিয়ে আমার খুব ভালো লাগছে। এদিন ভোট দেওয়ার পরে আমার মনে হচ্ছে যেন আমি বাংলারই একটি অংশ হয়ে গেছি।

তিনি আরো বলেন , বাংলার মানুষের কাছ থেকে, বিশেষ করে আসানসোলের মানুষের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি যে, এখন তিনি নিজেকে বাংলারই একটি অংশ বলে মনে করি। বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার অন্য কেন্দ্রের সঙ্গে আসানসোল উত্তর কেন্দ্রে প্রথম দফার ভোট নেওয়া হয়েছে। যেভাবে ভোটগ্রহণ হয়েছে, তাতে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে ৪ মে যখন ভোট গণনা হবে, তখন তৃণমূল আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরবে। কারণ তৃণমূলের নেতৃত্বে রয়েছেন এমন একজন নেতা যিনি সর্বদা জনগণের জন্য লড়াই করেছেন। বাংলার জনগণের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। এর পাশাপাশি, আসানসোলে ম্যাজিক ম্যান হিসেবে মলয় ঘটক আছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *