লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট’র ম্যাগাজিন মান্থ ও শিক্ষক দিবস পালন
মণিমালা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় চৌধুরী এবং সাংবাদিক চন্দন কুমার গুপ্তকে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট-এর উদ্যোগে আসানসোল ক্লাবে বৃহস্পতিবার ‘ম্যাগাজিন মান্থ’ এবং ‘শিক্ষক দিবস’ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষা ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মণিমালা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় চৌধুরী এবং সাংবাদিক চন্দন কুমার গুপ্তকে সংবর্ধিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যৌথভাবে ক্লাবের পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই উপলক্ষে লায়ন্স ক্লাবের বহু পদাধিকারী ও সদস্য উপস্থিত ছিলেন।









আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতি বছর শিক্ষক দিবসে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগ সমাজে ইতিবাচক প্রেরণা জোগায়। এর পাশাপাশি ম্যাগাজিন মান্থ উপলক্ষে ক্লাবের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও উদ্যোগকে পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স সদস্য জয়ন্তী মল্লিক, ডাঃ আর.সি. মল্লিক, ডাঃ এস.এস. সরকার, ডাঃ লক্ষী সরকার, মুকেশ টোডি, ডাঃ নবারুণ গুহঠাকুরতা এবং রাজেন্দ্র প্রসাদ ভালোদিয়া। এ ছাড়াও লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট’র সভাপতি মদন মোহন ভট্টাচার্য, সচিব অনিতা আগরওয়াল, কোষাধ্যক্ষ ড. শ্যামল শেঠ ও লতা চোপড়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে জসবিন্দর সিং ঘুম্মনকে ক্লাবের নতুন সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।

