বাস চালকের গল্পই কি কাল হলো ?
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ।: মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ার এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের মালডা গামা বাজার এলাকা থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি টুরিস্ট কোচ বাস কে একটা চৌদ্দ চাকার ট্রাক পেছন থেকে ধাক্কা মারলে বাসের মধ্যে থাকা প্রায় ১৬ জন যাত্রী এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ নাজিমুল হুদার নেতৃত্বে, পুলিশের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকল যাত্রীদের উদ্ধার করে।














তাদের মধ্যে আহত থাকা প্রায় ১৬ জন যাত্রীকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে অন্য সকল যাত্রীদের কলকাতা অভিমুখে যাওয়া বিভিন্ন বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে সহায়তা করে। রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটা, এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়, এই ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ প্রশাসন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে। যদিও এই ঘটনায় বেশ কয়েকজনের আঘাত গুরুতর হলেও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পুলিশ আহতদের উদ্ধার করেন,একইসঙ্গে অন্য সকল যাত্রীরা যাতে সহজে তাদের গন্তব্যে পৌঁছে যান তার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে,অন্য সকল বাসগুলি দাঁড় করিয়ে সকল যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি এই বাসটি অন্য একটি বাসের চালকের সঙ্গে জাতীয় সড়কে চলাচলের সময় কথা বলছিলেন, সে সময় পেছন থেকে আসা ওই ১৪ চাকার ট্রাক বাসের পেছনে সজোরে ধাক্কা মারলেই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় সকল আহত ব্যক্তিদের তিনটি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে জেলা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আরো অন্য সকল আহত ব্যক্তিদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।

