ASANSOL

আসানসোলে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা।গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে গোবিন্দপুরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার শ্রাবণী মন্ডল বলেন, আমরা সবাই মিলে ক্যাম্প অফিসে বসে নির্বাচনের খবর দেখছিলাম। সেই সময় বিজেপি কর্মীরা এসে হামলা চালায়। চেয়ার ভাঙচুর করা হয়েছে। একাধিক মোটরবাইক ভেঙে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন ।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় বাহিনী কি করছে? বলা হয়েছিলো, প্রচুর কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। তারা কোথায়? তার দাবি, এখনো রেজাল্ট পুরো বেরোয় নি। বিজেপির তরফে অবশ্য কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এদিকে, এদিন যেখানে এই ঘটনা ঘটেছে সেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী মন্ত্রী মলয় ঘটক ৬ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের থেকে ১৬ হাজার ৭৩১ ভোটে এগিয়ে আছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *