জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগুন লাগানোর অভিযোগ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* চূড়ান্ত ফলাফলের আগেই সোমবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামুড়িয়ার চুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণার আগেই আসানসোলের জামুরিয়া এলাকায় উত্তেজনা বেড়েছে।














জামুরিয়ার চুরুলিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস দলের অফিসে আগুন লাগানোর ঘটনার জন্য বিজেপির কর্মী ও সমর্থকদের দায়ী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে, জামুড়িয়া বিধানসভায় বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় ৭ রাউন্ড গণনার শেষে ১০ হাজার ৩১২ ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিংয়ের থেকে এগিয়ে আছেন।

