ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে জিতলেন বিজেপির আইনজীবী পার্থ ঘোষ দলের কর্মীদের করলেন সতর্ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রথমবার ভোট দাঁড়িয়ে বাজিমাৎ করলেন রানিগঞ্জের বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী পার্থ ঘোষ। তিনি ১৭, ৭৮৬ ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের কালোবরণ মন্ডলকে। পার্থ ঘোষ পেয়েছেন ৯৭, ৪১৬ ভোট। অন্য দিকে, কালোবরণ মন্ডল পান ৭৯,৬৩০ ভোট। জয়ের পরে পার্থ ঘোষ বলেন, দল যে ভাবে আমার উপরে ভরসা করেছিলো, আমি তার মর্যাদা রাখতে পেরেছি। আমার এই জয় রানিগঞ্জ ও অন্ডালের মানুষের জয়। তাদের সমর্থন ছাড়া আমার এই জয় আসতো না।

২০২১ সালের পরে পাপের কারণে তৃণমূল কংগ্রেসের এই হার হয়েছে বলে বিজেপির জয়ী প্রার্থী বলেন। জয়ের পরে তিনি দলের কর্মীদের সতর্ক করে বলেন, কেউ কোন প্ররোচনায় পা দেবেন না। কোন উস্কানিমূলক কাজ করবেন না। কোন ঝামেলা বা গন্ডগোলে যাবেন না। কোন কিছুতে জড়ালে দল তার দায়িত্ব নেবেনা। যদি কারোর মনে হয় ২০২১ এর পরে অন্য দলের কেউ আপনার সঙ্গে কোন কিছু করেছে, তাকে, মারবেন না। যদি পারেন, তাকে রসগোল্লা খাইয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *