Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ফরওয়ার্ড ব্লকের অফিস ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বরাকরে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ের তালা খুলে ফিরিয়ে দিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার।জানা গেছে, কিছু যুবক এসে নির্বাচনের ফল প্রকাশের পরে বরাকরে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কার্যালয় ঝান্ডা খুলে দেয়। লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা। অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেয়। সেই খবর দেওয়া হয় কুলটির ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য্যকে।

এরপর ভবানী আচার্য্য যোগাযোগ করে বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দারের সঙ্গে।তিনি বুধবার সকালে নিজে এসে সেই অফিসের তালা খুলে দেন। অফিস ফিরিয়ে দেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের হাতে। বিজেপি বিধায়ক বলেন, কুলটি বিধানসভায় কোনো অশান্তি মেনে নেওয়া হবে না। মঙ্গলবার আমি ফরওয়ার্ড ব্লক অফিসের ঘটনা জানতে পারি। সঙ্গে সঙ্গে যারা এই কাজ করেছে, তাদের ডেকে পাঠাই।

সতর্ক করার পাশাপাশি, তাদের কাছ থেকে চাবি চাই। এদিন আমি অফিস যাদের, তাদেরকে তা ফিরিয়ে দিয়েছি। অন্যদিকে, ফরওয়ার্ড ব্লকের নেতা ভবানী আচার্য বলেন, দুদিন আগে এই অফিস দখল করে নেওয়া হয়েছিলো। এদিন বিজেপি বিধায়ক নিজে অফিসের তালা খুলে, তা ফিরিয়ে দিয়েছেন। তার আশা, বিজেপি বিধায়ক এলাকায় শান্তি বজায় রাখতে সক্রিয় হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *