সরকারের শপথ গ্রহণে মিষ্টিমুখ, রক্তদান শিবির উল্লাস বিজেপি কর্মীদের
*বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর* : শনিবার শপথ নিল বিজেপি সরকার । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গোটা রাজ্যের মত দুর্গাপুর মহাকুমার বিভিন্ন এলাকায় বিভিন্ন বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হলো নানান কর্মসূচি । মহিলা মোর্চার উদ্যোগে অন্ডালের উখড়া গ্রামে আয়োজন করা হয় রক্তদান শিবির । শিবিরটি হয় উখরারা স্কুল সংলগ্ন দলের নতুন কার্যালয়ে । মহিলা মোর্চার স্থানীয় নেত্রী মৌ ভান্ডারী বলেন এদিন শিবিরের রক্তদান করেন মোট জন । সংগৃহীত রক্তদান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক এ । নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে এদিন শিবিরের বাইরের পথ চলতি মানুষজনকে মিষ্টিমুখ করা হয় ।














অন্যদিকে অন্ডাল পোস্ট অফিস মোড়ে প্রজেক্টরের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করা হয়েছিল । গেরুয়া আবির মেখে উল্লাস প্রকাশ করে বিজেপি কর্মী সমর্থকেরা সেই সাথে করা হয় মিষ্টি বিতরণ । রানীগঞ্জ বিধানসভা মন্ডল ৪ এর সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন দীর্ঘ লড়াই সংগ্রামের পর এতদিনে বিজেপি সরকার গঠন হলো রাজ্যে । সিন্ডিকেট ও ভয়মুক্ত বাংলা গড়া আমাদের লক্ষ্য বলে জানান তিনি । এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে মহাকুমার পাণ্ডবেশ্বর দুর্গাপুর ফরিদপুর ব্লক দুর্গাপুর সহ বিভিন্ন জায়গাতেও এদিন বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছিল বিজেপি দলের পক্ষ থেকে ।

