Saturday, June 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, June 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া ও বারাবনিতে বিজেপির জয় আসানসোলের মন্দিরে দন্ডি কেটে পুজো যুবকের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া ও বারাবনি বিধানসভায় বিজেপি প্রার্থী অরিজিৎ রায় জেতায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা যুবক সমু ভান্ডারি রবিবার দন্ডি কেটে মা ঘাঘর বুড়ি মন্দিরে পুজো দিলেন।এই প্রসঙ্গে তিনি বলেন, বারাবনি বিধানসভায় পরিবর্তন হওয়ার জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। আর মানসিক করে মায়ের কাছে বলেছিলাম যে বারাবনিতে বিজেপির প্রার্থী অরিজিৎ রায় জয়ী হলে ও রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে আমি দন্ডি কেটে মন্দিরে এসে পুজো দেবো।

তিনি আরো বলেন, বারাবনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আমলে বিজেপি কর্মীরা প্রচুর অত্যাচারিত হয়েছেন। বিজেপির জয়ের পর আজ শান্ত বারাবনি।মানুষ নিজের বাড়িতে রয়েছেন। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জন্যও এদিন পুজো দিলাম। আমার মতো অনেকেই মন থেকে চেয়েছিলেন যে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোন। এটা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *